Monday 17 August, 2026

For Advertisement

তেজকুনিপাড়ায় বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট

13 March, 2023 10:28:58

রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়া এলাকায় একটি বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর ১২টি ইউনিট।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তেজগাঁও তেজকুনিপাড়া একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রথমে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে যোগ দেয় আরও সাতটি ইউনিট।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজাহারুল ইসলাম আগুনের তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। আগুন নির্বাপনের কাজ করছে ফায়ার সার্ভিস।

স্থানীয় বাসিন্দা আব্দুল জব্বার নামে এক যুবক বলেন, আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট কাজ করছে। আগুন নেভাতে তাদের বেগ পেতে হচ্ছে। ঘন বসতির কারণে আগুন দ্রুত আশপাশের ঘরে ছড়িয়ে পড়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore