For Advertisement
ঢামেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাদক মামলার সাজাপ্রাপ্ত মোঃ আবু সাইদ হোসেন নামের এক কয়েদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মৃত আবু সাইদ রাজধানীর পল্লবী থানাধীন ১১ নম্বর সেকশনের তালাব ক্যাম্প এলাকায় ইয়াসিন মিয়ার পুত্র।
রবিবার (৫ মার্চ) দিবাগত রাত একটায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এর আগে রাত ১১ টায় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়।ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, মৃত আবু সাঈদ মাদক মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে ছিল। বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে কারাবিধি অনুসরণ করে মৃতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore