Friday 20 November, 2026

For Advertisement

মুগদায় বিএনপি-আওয়ামী লীগ পাল্টাপাল্টি ধাওয়া, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

10 December, 2022 11:30:27

রাজধানীর মুগদা হাসপাতালের সামনে বিএনপির কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

বিএনপির নেতা-কর্মীদের দাবি, ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছেন।

পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার সময় মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত
এ বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘শুনেছি মুগদা হাসপাতাল এলাকায় ছাত্রলীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। তবে মোটরসাইকেলে কারা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore