Sunday 28 June, 2026

For Advertisement

এয়ারপোর্ট রোডে চলাচলে বিশেষ নির্দেশনা

23 November, 2022 12:39:20

এয়ারপোর্ট রোডে যান চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে বিআরটি । যান চলাচল স্থায়ীভাবে নির্বিঘ্ন করার লক্ষ্যে বিআরটি প্রকল্পের সড়কের উন্নয়ন কাজ চলমান রাখার কারণে জনসাধারণের জন্য বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করা হয়েছে।

বিআরটি-এর প্রকল্প পরিচালক এ, এস, এম, ইলিয়াস শাহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬.০০ ঘটিকা থেকে রবিবার সকাল ৬.০০ ঘটিকা পর্যন্ত ঢাকা বিমানবন্দর স্টেশন এলাকায় বিশেষ ব্যবস্থাপনায় সড়কের উন্নয়ন কাজ চলমান থাকবে। এজন্য যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত উক্ত করিডোরে চলাচলরত জনসাধারণ ও পরিবহনকে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে সকলের সহানুভূতি এবং সহযোগিতাও কামনা করা হয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore