Monday 29 June, 2026

For Advertisement

গুলশান থেকে ভোরের পাতার সম্পাদক এরতেজা হাসান গ্রেফতার

1 November, 2022 11:47:05

দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জালিয়াতি ও প্রতারণার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) রাতে পিবিআই সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) আবু ইউসুফ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের ভাই সাইফুল ইসলাম দায়েরকৃত প্রতারণার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। খিলক্ষেত থানার মামলা নং- ১৪ তাং-১০-০১-২২। ওই মামলার এজাহারে এরতেজা ছাড়াও আসামি আরও ৩জন। আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী।

জালিয়াতি ও প্রতারণা মামলায় পিবিআই তাকে গ্রেফতার করেছে। বাকিদের ধরতে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। ড. এরতেজাকে গ্রেফতারের পর ধানমন্ডিতে নেওয়া হয়েছে। পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. কাজী এরতেজা একাধারে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং এফবিসিসিআই পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore