Friday 20 November, 2026

For Advertisement

মতিঝিলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

1 November, 2022 11:27:21

রাজধানীর মতিঝিল থানাধীন আরামবাগ এলাকা থেকে কারখানার স্থানান্তর ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পোশাক শ্রমিকরা। শ্রমিকদের বিক্ষোভ ও রাস্তা অবরোধ কর্মসূচির কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সোয়া ৮টা থেকে তারা সড়ক অবরোধ করে রাখেন। শ্রমিকদের দাবি, তাদের না জানিয়ে কর্তৃপক্ষ মতিঝিল থেকে কেরানীগঞ্জে কারখানা স্থানান্তর করেছে।

বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, আমরা শ্রমিকদের রাস্তা অবরোধের কথা শুনে ঘটনাস্থলে এসেছি। ঘটনাস্থলে এসে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, আরামবাগ এলাকার একটি গার্মেন্টসকে রাজধানীর দক্ষিণখান এলাকায় স্থানান্তর করা হয়েছে। কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে মালিকপক্ষ কারখানা স্থানান্তর করায় বিক্ষোভ করছেন শ্রমিকরা।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore