For Advertisement
আজ কোথায় কখন লোডশেডিং জেনে নিন
গ্যাস সংকটের প্রেক্ষিতে সৃষ্ট বিদ্যুতের ঘাটতি মোকাবেলায় সারাদেশে শিডিউলভিত্তিক লোডশেডিং চলছে। কোন এলাকায় কখন লোডশেডিং হবে তার সময়সূচি আগেই জানিয়ে দিচ্ছে বিতরণ সংস্থাগুলো।
গ্রাহকরা ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো), নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো), ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)-এর ওয়েবসাইটের নির্দিষ্ট লিংকে গিয়ে লোডশেডিংয়ের সূচি দেখতে পাবেন।
তবে এলাকার ব্যাপ্তি বড় হওয়ায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ওয়েবসাইটে কোনো তালিকা প্রকাশ করেনি। স্থানীয়ভাবে তারা গ্রাহকদের লোডশেডিংয়ের বিষয়ে জানাচ্ছে।
তবে আজ ডিপিডিসি কোনো লোডশেডিং শিডিউল দেয়নি। বলা হয়েছে, ডিডিডিসি এলাকাতে কোনো লোডশেডিং নেই। তবে লোড কম বরাদ্দের প্রাপ্তিতে লোডশেডিং আরোপিত হতে পারে বিধায় হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হল।
রবিবার কোথায় কখন লোডশেডিং হবে তা জানা যাবে নিচের লিংকগুলো থেকে।
ডেসকো, নেসকো (রাজশাহী অঞ্চল), নেসকো (রংপুর অঞ্চল), পল্লীবিদ্যুৎ, ওজোপাডিকো
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore