Friday 20 November, 2026

For Advertisement

আরও ১৮০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

26 August, 2022 10:42:12

দেশে গত ২৪ ঘন্টায় আরও ১৮০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এদিন কারও মৃত্যু হয়নি। বৃহস্পতিবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নতুন আক্রান্ত ১৮০ জনের মধ্যে ঢাকায় ১৪৩ জন এবং ঢাকার বাহিরে সারাদেশে ৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে সারাদেশে সর্বমোট ৫৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৬৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১০৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত সর্বমোট পাঁচ হাজার ১১৭ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট চার হাজার ২২৩ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৮৯৪ জন। একই সময় সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সর্বমোট চার হাজার ৫২৬ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট তিন হাজার ৭৪৭ এবং ঢাকার বাইরে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ৭৭৯ জন। পাশাপাশি এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore