Saturday 22 August, 2026

For Advertisement

ঈদে গ্যাস সংকট থাকবে রাজধানীর যেসব এলাকায়

1 May, 2022 3:51:03

আগামী ৩ মে থেকে ৫ মে পর্যন্ত অর্থাৎ ঈদের সময় গ্যাস সংকট থাকতে পারে রাজধানীসহ আশপাশের বেশ কিছু এলাকায়।

সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

৩ মে রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সাভার, আমিন বাজার, হেমায়েতপুর, সাভার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জ ধামরাই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এর সঙ্গে গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, সমস্যার সমাধান হতে ৫ মে রাত ১০টা পর্যন্ত সময় লেগে যেতে পারে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore