Friday 20 November, 2026

For Advertisement

লালবাগের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

15 April, 2022 4:33:05

রাজধানীর লালবাগে শহীদনগর বউবাজারের ৪নং গলিতে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

শুক্রবার দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, কারখানায় প্রচুর পরিমাণে প্লাস্টিক থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। কারখানার ভেতরের মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। হতাহতের কোনো খবরও আসেনি।

দুপুর ১২টার দিকে প্লাস্টিক কারখানাটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore