For Advertisement
উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু
রাজধানীর উত্তরা আজমপুর রবীন্দ্র সরণি আমির কমপ্লেক্সের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা নারীসহ তিন আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, এনামুল, হনুফা ও অনিক।
বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আকতারুজ্জামান ইলিয়াস। নিহত হনুফার মেয়ে সাদিয়া সুলতানা জানান, তাদের বাড়ি বরিশাল গৌরনদী। তারা বর্তমানে রায়েরবাজার এলাকায় থাকেন। অনিক তার মামাতো ভাই। ভোরে তাদের পরিচিত এনামুলের মোটরসাইকেলে করে অনিকের বাবা অসুস্থ ইয়াকুবকে দেখতে গাজিপুর বোর্ডবাজার এলাকায় যাচ্ছিলেন হনুফা বেগম। পথে এ দুর্ঘটনার ঘটে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আকতারুজ্জামান ইলিয়াস জানান, আজমপুর রবীন্দ্র সরণি এলাকায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে হনুফা ও এনামুল মারা যায়। এদের সঙ্গে থাকা অনিক নামে একজনকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন তিনি মারা যান। তিনি আরও জানান, এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore