Friday 20 November, 2026

For Advertisement

ঢাকার শাহজাহানপুরে গুলিতে আ.লীগ নেতা ও ছাত্রী খুন

25 March, 2022 10:31:32

ঢাকার শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুসহ দুজনকে গুলিতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইসলামী ব্যাংক হাসপাতালের ৩ নম্বর ভবনের সামনের সড়কের এই ঘটনায় নিহত অন্যজন রিকশা আরোহী সামিয়া আফরিন প্রীতি (২৪)। তিনি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে৷

স্থানীয়দের ভাষ্য, মাইক্রোবাসে থাকা টিপুকে লক্ষ্য করে এই হামলা চালায় দুর্বৃত্তরা। তাদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে ওই সড়ক দিয়ে যাওয়া রিকশারোহী প্রীতিও গুলিবিদ্ধ হন। আহত হন টিপুর গাড়িচালক মুন্না (২৬)।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ টিপু, প্রীতি ও আহত মুন্নাকে রাত সোয়া ১১টার দিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসক টিপু ও প্রীতিকে মৃত ঘোষণা করেন। মুন্নাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore