Thursday 20 August, 2026
For Advertisement
চার কোটি টাকা স্বর্ণসহ কাতার এয়ারওয়েজের কর্মী আটক
24 March, 2022 9:41:20
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একজন এয়ারপোর্ট সার্ভিস কর্মীকে সাড়ে ছয় কেজি স্বর্ণসহ আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা স্বর্ণের দাম প্রায় চার কোটি টাকা। আটক কর্মীর নাম তাজুল ইসলাম।
বৃহস্পতিবার সন্ধ্যায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য জানান।
শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে কাতার থেকে আসা একটি ফ্লাইটে এই বিমানকর্মী ঢাকায় আসেন। পরে তার চলাফেরা সন্দেহ হলে কাস্টমস গোয়েন্দা ও ঢাকা কাস্টমস হাউজের গোয়েন্দারা তার পিছু নেয়।
ওই বিমান কর্মীকে হেফাজতে নিয়ে তল্লাশি করলে তার কোট ও প্যান্টের পকেটে এই স্বর্ণের বার পাওয়া যায়। প্রায় চার কোটি টাকা মূল্যের সাড়ে ছয় কেজি স্বর্ণ তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore