Friday 20 November, 2026
For Advertisement
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ শিশুসহ ৪ জন দগ্ধ
23 March, 2022 10:07:46
রাজধানীর বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে দুই জনই শিশু।
দগ্ধরা হলেন- সাহিদ হাসান (৩৭), সাফিয়ান (৯), সাফা (১০) ও রেখা (৩৫)। বুধবার ভোরে দগ্ধদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, দগ্ধদের মধ্যে সাহিদ হাসানের শরীরের ৯৫ শতাংশ, রেখার ৩০ শতাংশ, সাফার ১১ শতাংশ ও সাফিয়ানের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে সাহিদ হাসানের অবস্থা আশঙ্কাজনক।
চার জনেরই জরুরি বিভাগে চিকিৎসা চলছে বলে জানান ডা. এসএমত আইয়ুব। শহীদ হাসানকে যেকোনো সময় আইসিইউতে পাঠানো হতে পারে বলে জানান তিনি।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore