Thursday 20 August, 2026

For Advertisement

মাদক বিক্রি ও সেবনের অভিযোগে রাজধানীতে গ্রেফতার ৫৯

9 March, 2022 12:28:22

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

আজ মঙ্গলবার (৮ মার্চ) সকাল ৬টা থেকে বুধবার (৯ মার্চ) সকাল ৬টা পর্যন্ত ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে নয় হাজার ৩২০ পিস ইয়াবা, ৪০ গ্রাম ১৪৯ পুরিয়া হেরোইন, চার কেজি ৪৭০ গ্রাম গাঁজা, ২৪ বোতল এক লিটার দেশি মদ, পাঁচটি ইনজেকশন ও ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore