Thursday 20 August, 2026

For Advertisement

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

20 February, 2022 10:49:51

রাজধানীর সায়েদাবাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোশাররফ হোসেন (৫৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি ফেরি করে কাঁচামাল বেচতেন বলে জানা গেছে।

রবিবার ভোর সোয়া ৫টায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনের সূত্রে পুলিশ জানায়, মোশাররফ মাথায় করে হলুদ, মরিচ, রসুন, পেঁয়াজ বিক্রি করেন। ভোরে মাল বিক্রি করতে যাওয়ার সময় ছিনতাইকারী ছুরিকাঘাত করে সায়েদাবাদ ফ্লাইওভারের ঢালে ফেলে যায়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে ছুরি দিয়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার কাছে কী পরিমাণ টাকা ছিল সে বিষয়ে কিছু জানা যায়নি।

নিহত মোশাররফ গেন্ডারিয়া এলাকায় থাকতেন। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর থানার গঙ্গারামপুর এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সায়েদাবাদ ফ্লাইওভারের ঢাল থেকে রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল। আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore