Friday 21 August, 2026

For Advertisement

কলেজছাত্রীকে ৪ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ: ‘প্রধান অভিযুক্ত’ আটক

17 February, 2022 10:23:52

রাজধানীর লালবাগে এক কলেজছাত্রীকে চার দিন আটকে রেখে দলবেঁধে ধর্ষণের ঘটনায় মনির হোসেন শুভকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার ভোরে রাজধানীর লালবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

সকালে র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন ঢাকাটাইমসকে এ তথ্য জানিয়েছেন।

মুখপাত্র বলেন, ‘কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে বেলা ১১টায় সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।’

এর আগে বুধবার সন্ধ্যায় ওই ছাত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ছাত্রীর অভিযোগ, গত ১২ ফেব্রুয়ারি সকালে তিনি প্রাইভেট পড়তে যাওয়ার পথে লালবাগ কেল্লার মোড়ে আল আমিন ও শুভ নামে দুজন তাকে মুখে রুমাল চেপে ধরলে তিনি চেতনা হারিয়ে ফেলেন। চেতনা ফিরলে দেখতে পান, একটি পরিত্যক্ত ভবনের ভেতরে তিনি। ভবনে তারা ছাড়া অন্য কেউ ছিলেন না। ভবনটি কোনো এলাকায়, তা চিনতে পারেননি।

কিশোরীর অভিযোগ, সেখানে তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে চার দিন ধরে দলবেঁধে ধর্ষণ করে দুর্বৃত্তরা।

কলেজছাত্রী জানান, শুভ ও আল আমিন তার পূর্বপরিচিত। কিছুদিন ধরে তারা তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। তাতে রাজি না হওয়ায় ফোনে উত্ত্যক্ত করতেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore