Thursday 20 August, 2026

For Advertisement

তুলে নিয়ে কলেজছাত্রীকে ৪ দিন ধরে গণধর্ষণের অভিযোগ

16 February, 2022 9:53:00

রাজধানীর লালবাগে এক কলেজছাত্রীকে চার দিন আটকে রেখে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তাকে বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই ছাত্রীর অভিযোগ, গত ১২ ফেব্রুয়ারি সকালে তিনি প্রাইভেট পড়তে যাওয়ার পথে লালবাগের কেল্লার মোড়ে আল আমিন ও শুভ নামে দুজন তাকে মুখে রুমাল চেপে ধরলে তিনি চেতনা হারিয়ে ফেলেন। চেতনা ফিরলে দেখতে পান, একটি পরিত্যক্ত ভবনের ভেতরে তিনি। ভবনে তারা ছাড়া অন্য কেউ ছিলেন না। ভবনটি কোনো এলাকায়, তা চিনতে পারেননি।

কিশোরীর অভিযোগ, সেখানে তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে চার দিন ধরে দলবেঁধে ধর্ষণ করে দুর্বৃত্তরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শাহবাগ থেকে ধর্ষণের শিকার এক কিশোরীকে হাসপাতালে আনা হয়। তাকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

শাহবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার সাংবাদিকদের জানান, এক মেয়েকে অসুস্থ অবস্থায় বিকালে টিএসসি থেকে উদ্ধার করা হয়। তাকে ঢাকা মেডিকেলের ওসিসিতে ভর্তি করা হয়েছে। সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore