For Advertisement
পলাশীতে ‘বেপরোয়া’ কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর পলাশী মোড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম মো. ইয়াসিন।
বৃহস্পতিবার বিকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
নিহত ইয়াসিন একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্টার্সে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করতেন।
এদিকে এই ঘটনায় গাড়িচালক মানিক মিয়াকে আটক করেছে পুলিশ। পাশাপাশি ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বিকাল সাড়ে চারটার দিকে পলাশী মোড়ে বেপরোয়া গতির কাভার্ডভ্যানটি পেছন থেকে বাইসাইকেল আরোহী ইয়াসিনকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন ইয়াসিন। কাভার্ডভ্যানের চালক মানিক মিয়া তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যান। পরে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে কাভার্ডভ্যানটির চালক মানিক মিয়া দাবি করেন, একটি রিকশার সঙ্গে ধাক্কা খেয়ে ইয়াসিন কাভার্ডভ্যানের সামনে এসে পড়েন। এ সময় কাভার্ডভ্যানের ধাক্কায় তিনি আহত হন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) কাওছার আহমেদ ভূঁইয়া বলেন, যতটুকু জানতে পেরেছি ইয়াসিন রাজধানীর জিগাতলা কলোনিতে থাকতেন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে ইয়াসিন ছোট ছিলেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার চর শাহিতে। দুর্ঘটনায় জড়িত অভিযোগে কাভার্ডভ্যানটির চালক মানিক মিয়াকে আটক করা হয়েছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore