Friday 20 November, 2026
For Advertisement
বনশ্রীর মধ্যপাড়ায় বস্তিতে আগুন
1 February, 2022 12:24:16
রাজধানীর বনশ্রীর মধ্যপাড়া বস্তিতে টিনশেড ঘরে আগুন লেগেছে। বেলা ১১টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ২টি ইউনিট কাজ করছে। আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেলা ১১টা ৫ মিনিটে তারা বস্তিটির কয়েকটি টিনশেড ঘরে আগুন লাগার খবর পেয়েছেন। পরে তাদের দুটি ইউনিট গিয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore