Saturday 22 August, 2026

For Advertisement

বারিধারায় ৬ তলা ভবনে আগুন

23 January, 2022 5:33:37

রাজধানীর বারিধারার ব্লক-জে এর ৫ নাম্বার রোডের ৬তলা একটি ভবনের পঞ্চম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

রোববার বিকেলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল ৪টা ২৪ মিনিটে রাজধানীর বারিধারার ব্লক-জে এর ৫ নাম্বার রোডের ৬তলা একটি ভবনের ৫ম তলায় আগুন লাগার খবর পেয়েছি আমরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমাদের ৬টি ইউনিট কাজ করছে। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৪টা ৩০ মিনিটে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore