For Advertisement
যাত্রাবাড়ীতে ১৪ কেজি গাঁজাসহ দুজন আটক
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দুইজন মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাব-১০। এ সময়ে তাদের কাছ থেকে এ সময় তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা এবং দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শনিবার দুপুরে র্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন-মো. সোহাগ ও মো. জাহাঙ্গীর।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে চার লাখ ২০ হাজার টাকা দামের ১৪ কেজি গাঁজাসহ মো. সোহাগ ও মো. জাহাঙ্গীর নামের দুইজন মাদক চোরাবারবারিকে আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটকদের বরাত দিয়ে র্যাব জানায়, তারা পেশাদার মাদক চোরাকারবারি। তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore