Friday 20 November, 2026
For Advertisement
কাপ্তান বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে, ১ মরদেহ উদ্ধার
8 January, 2022 10:31:49
রাজধানীর কাপ্তান বাজার কসাইপট্টিতে অগ্নিকাণ্ড হয়েছে। শনিবার ভোর পৌনে ৫টায় এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে এ আগুন।
এ আগুনে একজনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহতের পরিচয় জানা যায়নি।
সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে ডাম্পিংয়ের সময় একজনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার দেওয়ান আজাদ।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore