Friday 20 November, 2026

For Advertisement

ঢাকা দক্ষিণ সিটির ৯ চালক বরখাস্ত

13 December, 2021 10:04:26

রাজধানীর গুলিস্তানে ময়লার গাড়িচাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

তিনি বলেন, নিজেদের অনুকূলে বরাদ্দ থাকা গাড়ি বহিরাগত লোকদের দিয়ে চালানোর দায়ে ৯ জন চালককে সাময়িক বরখাস্ত করা হয়।

গত ২৪ নভেম্বর বেলা সাড়ে ১১টায় ডিএসসিসির গাড়ির ধাক্কায় নটর ডেম শিক্ষার্থী নাঈম হাসানের (১৭) মৃত্যু হয়। পরে ঘটনা তদন্তে কমিটি করে সিটি করপোরেশন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore