Friday 20 November, 2026
For Advertisement
জুরাইনে আগুনে পুড়ল ১৮টি জুতার দোকান
13 December, 2021 10:33:09
রাজধানীর জুরাইনে বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে ১৮টি জুতার দোকান পুড়ে গেছে। আগুনে জুতার দোকানগুলোর অধিকাংশ মালামাল পুড়ে গেছে। পুড়ে গেছে অধিকাংশ আসবাবও।
রবিবার দিবাগত রাত ১২টার দিকে জুরাইন রেললাইনের ধারে গড়ে ওঠা টিনশেডের জুতার দোকানগুলোতে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান আজাদ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দেড় ঘণ্টার মতো চেষ্টা চালানোর পর রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ১৮টি দোকান পুড়ে গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore