Friday 20 November, 2026
For Advertisement
রামপুরায় বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, বাসে আগুন
30 November, 2021 10:23:46
রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের চাপায় এক শিক্ষার্থী মারা গেছেন। এ ঘটনার পর বেশ কয়েকটি বাস পুড়িয়েছে বিক্ষুব্ধ জনতা। তারা এ সময় আরও কয়েকটি বাস ভাংচুর করে।
সোমবার (২৯ নভেম্বর) রাত পৌনে এগারোটার দিকে রামপুরা ডিআইটি রোডে সোনালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। উত্তেজিত জনতা বাসে আগুন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শিক্ষার্থীর নাম মাইনুল ইসলাম। তিনি স্থানীয় একরামুন্নেসা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। তার বাবার নাম আব্দুর রহমান ভান্ডারি, তিনি চা বিক্রেতা। তাদের বাসা পূর্ব রামপুরা তিতাস রোড।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore