For Advertisement
নিখোঁজ নয়, অসুস্থ বাবাকে দেখতে গেছে ৩ বোন
রাজধানীর আদাবরে একটি বাসা থেকে নিখোঁজ তিন বোনকে শনাক্ত করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বর্তমানে তারা যশোরে অবস্থান করছে। পরিবারকে না জানিয়ে তারা অসুস্থ বাবার সঙ্গে দেখা করতে যায়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আর মইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই তিন বোন নিখোঁজ হননি। তারা অসুস্থ বাবার সঙ্গে দেখা করতে যশোরে গেছে। তাদের সঙ্গে কথা হয়েছে।’
তিনি আরো জানান, তাদের সঙ্গে মোবাইল ফোন না থাকায় তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।
এর আগে, রাজধানীর আদাবর এলাকার একটি বাসা থেকে গতকাল বৃহস্পতিবার দুই এসএসসি পরীক্ষার্থীসহ তিন বোন নিখোঁজ হয়েছে। গতকাল সকালে আদাবরের শেখের টেকের খালার বাসা থেকে তারা তিনজন বের হয়। এ ঘটনায় তাদের খালা সাজেদা নওরীন রাতে আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বড় বোন একাদশ শ্রেণির শিক্ষার্থী রোকেয়া (১৮), মেজো বোন জয়নব আরা (১৭) ও ছোট বোন খাদিজা আরা (১৬)।
মেজো বোন জয়নব ও ছোট বোন খাদিজা এবার একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন। নিখোঁজ তিন শিক্ষার্থী টিকটকে ‘আসক্ত’ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore