Friday 20 November, 2026

For Advertisement

বাসে অর্ধেক ভাড়ার দাবিতে সড়কে ঢাকা কলেজ শিক্ষার্থীরা

18 November, 2021 11:48:24

শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া না নেওয়া ও দুর্ব্যবহার করার অভিযোগে ঢাকা কলেজের সামনের সড়কে বাস চলাচল বন্ধ করে বিক্ষোভ করছেন কলেজটির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনের মিরপুর রোডে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। সড়ক অবরোধ করা শিক্ষার্থীরা অবিলম্বে হাফ ভাড়া কার্যকর এবং শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের দুর্ব্যবহার বন্ধের দাবিতে স্লোগান দিচ্ছেন। এ সময় যাত্রীদের নামিয়ে কয়েকটি বাস পাশের গলিতে রেখেছেন শিক্ষার্থীরা। তবে বিক্ষোভকালে শিক্ষার্থীরা কোনো ধরনের গাড়ি ভাঙচুর করেনি।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গণপরিবহনে শিক্ষার্থীদের হাফপাসের দাবি ছিল দীর্ঘদিন ধরেই। কিন্তু পরিবহন শ্রমিকরা ‘হাফ পাস’না দিয়ে উল্টো শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই বাজে ব্যবহার করেন। হেলপাররা শিক্ষার্থীদের বাসে উঠতেও বাধা দেন। তাই শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে যেন হাফ পাস নিশ্চিত এবং শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ যেন না করা হয়।

নাম প্রকাশ না করে ঢাকা কলেজের একাধিক শিক্ষার্থী বলেন, হাফ ভাড়া নেওয়ার নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত বাস আটকে রাখা হবে। দাবি মানলে বাস ছেড়ে দেওয়া হবে।

এ বিষয়ে বাস মালিক-শ্রমিকদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore