Sunday 30 August, 2026
For Advertisement
চাহিদা অনুযায়ী সেট-টপ বক্স পাওয়ার নিশ্চয়তার দাবি ফিড অপারেটরদের
17 November, 2021 7:52:21
কেব্ল টেলিভিশন নেটওয়ার্ক আধুনিকায়নে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কেব্ল টিভি ফিড অপারেটররা। একই সঙ্গে তাঁরা বলেছেন, তাঁদের চাহিদা অনুযায়ী বাজারে ‘সেট টপ বক্স’ প্রাপ্তির নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি সেট টপ বক্সের ন্যায্য ক্রয়মূল্য নির্ধারণ করতে হবে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানান কেব্ল টিভি ফিড অপারেটররা। ‘ঢাকা মহানগর কেব্ল টিভি ফিড অপারেটরস’ এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বলা হয়, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কেব্ল টিভি আধুনিকায়নের পরিকল্পনা সম্পূর্ণ বাস্তবায়ন করতে সরকারকে ফিড অপারেটর বা ডিস্ট্রিবিউটরদের সহযোগিতা করতে হবে। আর এই সহযোগিতার জন্য প্রয়োজন সেট টপ বক্সের ন্যায্য ক্রয়মূল্য নির্ধারণ করা।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore