Friday 20 November, 2026

For Advertisement

ফতুল্লায় গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৭

12 November, 2021 11:38:22

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার পূর্ব শিয়াচর এলাকায় ভবনের গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছে আরও ৭ জন। দগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ​নিহত মায়া রাণী পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। তিনি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৬টার সময় বিকট শব্দে ফ্ল্যাটটিতে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরও দুটি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিস্ফোরণে ফ্ল্যাটের পাঁচটি কক্ষ ও পাশের বাসার দুটি কক্ষের দেয়াল উড়ে গেছে। এঘটনায় মায়া রানী ঘটনাস্থলেই দেয়ালের নিচে চাপা পড়ে মারা যান। পাশের বাসার স্বামী-স্ত্রী ও তাদের দুই শিশুসন্তান দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বিস্ফোরণে পর আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, সকালে কেউ রান্না করা জন্য চুলা জ্বালালে রুমের ভেতরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore