Friday 20 November, 2026
For Advertisement
চকবাজারে প্লাস্টিক গোডাউনে আগুন
9 November, 2021 5:59:25
পুরান ঢাকার চকবাজারে একটি টাওয়ারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় চকবাজারের ইমামগঞ্জ মোড়ে এসকে টাওয়ারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক বিস্তারিত কোনো তথ্য তিনি দিতে পারেননি।
জানা গেছে, টাওয়ারটিতে প্লাস্টিক, ক্রোকারিজ ও খেলনার দোকান রয়েছে। আগুনের সূত্রপাত প্লাস্টিক গোডাউন থেকে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore