Saturday 29 August, 2026

For Advertisement

যাত্রাবাড়ীতে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

5 November, 2021 8:36:51

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তিন মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা ও চারাটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- মো. আল আমিন মিয়া, মো. সোলাইমান খান ও মো. মোমিন হোসেন।

শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে র‌্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে ১০ কেজি গাঁজাসহ মো. আল আমিন মিয়া, মো. সোলাইমান খান ও মো. মোমিন হোসেন নামের তিনজন মাদক চোরাকারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবারহ আসছিল। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore