Sunday 30 August, 2026

For Advertisement

পল্টনে ছুরিকাঘাতে রক্তাক্ত দুই বাকপ্রতিবন্ধী

4 November, 2021 10:23:18

রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় বাকপ্রতিবন্ধী (বধির) স্কুলের সামনে থেকে দুই বাকপ্রতিবন্ধীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা হলেন- জনি বাবু ও মোবারক। তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

বুধবার রাতে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তিন বাকপ্রতিবন্ধীর ছুরিকাঘাতে তারা আহত হন।

জানা গেছে, বিজয়নগর বাকপ্রতিবন্ধী স্কুলের সামনে তিন বাকপ্রতিবন্ধীর ছুরিকাঘাতে গুরুতর জখম হন দুই বাকপ্রতিবন্ধী জনি ও মোবারক। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাদের থানায় নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, আহত দুইজনের মধ্যে একজনের মাথায় ছুরিকাঘাত ও অন্যজনের পায়ে ছুরিকাঘাত করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore