Saturday 29 August, 2026

For Advertisement

ঢাকায় মাদকবিরোধী অভিযানে ৫৯ জন আটক

1 November, 2021 12:38:54

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের আটক করে পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে ১৬৫ গ্রাম ১৫ পুরিয়া হেরোইন, ১ হাজার ১০৫ পিস ইয়াবা, ২৭ বোতল ফেনসিডিল ও ৫৬ কেজি ৮১০ গ্রাম ৭১ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৪টি মামলা করা হয়েছে বলে জানা গেছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore