Friday 20 November, 2026

For Advertisement

রামপুরায় মাদক বিক্রেতার ছুরিকাঘাতে যুবক আহত

30 October, 2021 10:24:45

রাজধানীর রামপুরায় মাদক বিক্রেতার ছুরিকাঘাতে আলমগীর হোসেন (৩২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় বউবাজার এলাকার বরফগলিতে এ ঘটনা ঘটে।

আহত ওই যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আলমগীরের আত্মীয় শিবলু যুগান্তরকে জানান, সন্ধ্যার দিকে বউবাজার বরফগলিতে লিমন নামের এক যুবক আলমগীরের দুই পায়ের হাঁটুর পেছনে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় ঢামেকে ভর্তি করা হয়।

আলমগীরের বাসা রামপুরা বউবাজার আদর্শ গলিতে। তিনি রাজমিস্ত্রির কাজ করেন। পাশাপাশি রামপুরা থানা পুলিশের সোর্সের কাজ করত বলেও জানা তিনি।

শিবলু বলেন, কয়েক দিন আগে স্থানীয় মাদক ব্যবসায়ী লিমনকে (২৮) পুলিশে ধরিয়ে দেয় আলমগীর। ইমন সম্প্রতি জেল থেকে ছাড়া পায়। এরপর সে আলমগীরকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া যুগান্তরকে বলেন, আহত আলমগীরের দুই পায়ের হাঁটুর পেছনে ধারাল অস্ত্রের গুরুতর আঘাত রয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তার অবস্থা গুরুতর।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore