Friday 20 November, 2026

For Advertisement

জুরাইনে ছুরিকাঘাতে যুবক খুন

29 October, 2021 10:19:01

রাজধানীর জুরাইনে ছুরিকাঘাতে খুন হয়েছেন রাকিব নামের এক যুবক। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে এলাকার বিবদমান দুটি পক্ষ বাকবিতণ্ডা থেকে হাতাহাতিতে লিপ্ত হয়। এসময় ভিড়ের মধ্যে রাকিবকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী বলছে, কয়েকদিন ধরেই দু’পক্ষের মধ্যে ঝামেলা চলছিলো। স্থানীয় নেতারা বৈঠক করে মীমাংসাও করে দিয়েছিলেন কয়েকবার। স্থানীয় এক যুবকই ছুরিকাঘাত করেছে রাকিবকে। এ ঘটনায়, ক্ষমতাসীন দলের কয়েকজন নেতাকেও দায়ী করছেন তারা।

পরিবারের সদস্যরা জানান, আগে থেকেই রাকিবকে হত্যার হুমকি দিয়ে আসছিলো কয়েকজন। তারাই রাকিবকে ছুরিকাঘাতে খুন করেছে।

শ্যামপুর জোনের এডিসি কাজী রোমানা নাসরিন বলেন, আমরা আমাদের সফটওয়্যার ব্যবহার করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করবো। যেহেতু প্রত্যক্ষদর্শীরা কয়েকজন বিরুদ্ধে অভিযোগ করছে, কাজেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের সম্পৃক্ততা আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore