Friday 20 November, 2026

For Advertisement

রাজধানীতে নারীর রহস্যজনক মৃত্যু

25 October, 2021 10:32:30

পুরান ঢাকার বংশালে পান্না বেগম (৪০) নামের এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার রাতে বাসা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই নরীর ছেলে জুবায়ের বলেন, আমি রাতে বাসায় এসে দেখি দরজা খোলা। আমার মা বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছেন। মায়ের হাতের চুড়ি, নাকের ফুল, কানের দুল কোনো কিছুই নেই। নাকের ওপরে সামান্য কাটা দাগ দেখতে পাই, সেখান দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে রাত ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তারা বংশালের সুরিটোলার সিদ্দিক বাজার এলাকার ৩৭/১ নম্বর বাসায় ভাড়া থাকেন। তার বাবার নাম মমিন কাজী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই নারীকে বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore