Thursday 24 September, 2026

For Advertisement

রাজধানীর মিরপুর থেকে একই পরিবারের ২ স্কুলছাত্রী নিখোঁজ

15 October, 2021 8:02:27

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার ৩ কলেজ বান্ধবীর উধাও হওয়ার পর উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একই পরিবারের ২ স্কুল ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ ২ শিক্ষার্থীর মধ্যে ১ জন ১০ম শ্রেণি ও আরেক ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ৮ টায় পল্লবী একটি সড়ক থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় এক ছাত্রীর বাবা শুক্রবার পল্লবী থানায় জিডি করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন- শুক্রবার সকাল ৮ টা থেকেই তার মেয়ে ও তার ভাগনি নিখোঁজ হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাসা থেকে বের হওয়ার আগে নিখোঁজ ২ শিক্ষার্থী পরিবারের উদ্দেশ্যে একটি চিরকুট লিখে গেছেন। পারিবারিক সম্মান হানির ভয়ে এ চিরকুটের কথা গণমাধ্যমে বলতে নারাজ নিখোঁজের পরিবার।

জিডির তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার এসআই সাইফুল গণমাধ্যমকর্মীদের বলেন, আমি ঘনাটাস্থলে রয়েছি। বাসার সিসি ক্যামরা ও ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনার কোনো ক্লু পাইনি। তবে চেষ্টা করছি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore