Friday 20 November, 2026

For Advertisement

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

10 October, 2021 11:59:19

গাজীপুরের বাসন সড়ক ও ভোগড়া এলাকায় দুইটি পোশাক কারখানার লে অফ ঘোষণার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

কারখানার শ্রমিক আব্দুল বাতেন, রমজান আলী ও রাহেলা জানায়, শনিবার রাত পর্যন্ত কাজ শেষ করে সবাই বাসায় ফিরে যান। আজ রবিবার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে কারখানার প্রধান ফটকে লিগ্যাল নোটিশ দেখতে পায়। এতে কারখানার সহস্রাধিক শ্রমিক উত্তেজিত ও বিক্ষুব্ধ হয়ে ওঠে।

শ্রমিকরা জানান, তাদের কিছু না জানিয়েই কর্তৃপক্ষ কারখানার লে-অফ ঘোষণা করে। আজ তাদের সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধের কথা ছিল।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন জানান, কারখানা কর্তৃপক্ষ এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore