Friday 20 November, 2026

For Advertisement

মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

8 October, 2021 10:15:19

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই তিন বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মানদালায় থেকে ১৩৫ কিলোমিটার পশ্চিমে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল আনুমানিক ৩০ সেকেন্ড। ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।

তাৎক্ষণিকভাবে দেশের কোথাও এই ভূমিকম্পের প্রভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ সময় বেশ কয়েকটি বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে সড়কে নেমে আসেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore