Friday 20 November, 2026

For Advertisement

রুট পারমিটবিহীন বাস চলাচল বন্ধে আজ থেকে অভিযান শুরু

3 October, 2021 12:52:15

রাজধানীতে রুট পারমিটবিহীন বাস-মিনিবাস চলাচল বন্ধে আজ রোববার (৩ অক্টোবর) থেকে যৌথ অভিযান শুরু হচ্ছে। শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, রোববার বেলা ১১টায় মতিঝিলের সোনালী ব্যাংক কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হবে। বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের ১৭তম সভার সিদ্ধান্তের আলোকে রুট পারমিটবিহীন বাস-মিনিবাস চলাচল বন্ধের লক্ষ্যে অভিযানটি চালানো হবে।

ভ্রাম্যমাণ আদালত ও যৌথ অভিযানের নেতৃত্ব দেবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা। এসময় উপস্থিত থাকবেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিবিধি এবং ডিএসসিসি প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore