Friday 20 November, 2026

For Advertisement

বৃহস্পতিবার ১৩ এলাকায় গ্যাস থাকবে না ৯ ঘণ্টা

29 September, 2021 7:48:21

সিদ্ধিরগঞ্জ সিজিএস গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় নয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তিতাস জানিয়েছে, সিদ্ধিরগঞ্জ সিজিএস গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৩টি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো- শ্যামপুর, কদমতলী, কেরানীগঞ্জ, পাগলা, ফতুল্লা, দেলপাড়া, ভুঁইগড়, জালকুড়ি, কুতুবপুর, আদমজী ইপিজেড, সিদ্ধিরগঞ্জ, মিজমিজি, সাহেবপাড়া।

একই সঙ্গে আশপাশ এলাকায়ও গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস। সাময়িক এই অসুবিধার জন্য সংস্থাটি দুঃখ প্রকাশ করেছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore