For Advertisement
বকেয়া বেতনের দাবিতে সাভার-বিরুলিয়া সড়ক অবরোধ
রাজধানীর অদূরে সাভারে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন শামস ওয়াশিং লিমিটেড কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা। সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সাভার-বিরুলিয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে শামস ওয়াশিং লিমিটেড কারখানার শ্রমিকরা।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, আমরা এই কারখানায় প্রায় ২০০ শ্রমিক কাজ করি। প্রতি মাসে বেতনের সময় কারখানা কর্তৃপক্ষ বেতন না দিয়ে টালবাহানা করেন। কোনো মাসে আন্দোলন ছাড়া বেতন দেন না কারখানা কর্তৃপক্ষ। গত আগস্ট ও সেপ্টেম্বর মাসসহ চলতি মাসের বেতন বকেয়া রেখেছেন কর্তৃপক্ষ। আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন ১৫ সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল। কিন্তু তারা বেতন পরিশোধের তারিখ পরিবর্তন করতে থাকেন। সর্বশেষ ২৬ সেপ্টেম্বর বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু কর্মকর্তারা কেউ কারখানায় আসেনি। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।
নামপ্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, প্রতি মাসে বাসার মালিকের কাছ থেকে কথা শুনতে হয়। দোকানদাররা বাকিতে খাবার দেওয়া বন্ধ করে দিয়েছে। আমরা খুব অসহায় হয়ে পড়েছি।কারখানা কর্তৃপক্ষ প্রতি মাসেই টালবাহানা করে। বেতন ঠিক সময়ে দেয় না। বেতন না পেয়ে আমাদের ঋণের বোঝা ভারী হচ্ছে। বাচ্চার জন্য খাবার কিনতে পারছি না। বাড়িতে বৃদ্ধ বাবা-মাকেও কোনোরকম সহযোগিতা করতে পারছি না। আমরা খুব দুরাবস্থার মধ্যদিয়ে দিন পার করছি।
এ বিষয়ে কারখানার ম্যানেজার মাসুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডি২৪লাইভকে বলেন, শ্রমিকদের বেতন দুপুরের খাবারের পর দেওয়া হবে। ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য লোক পাঠানো হয়েছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore