Friday 20 November, 2026

For Advertisement

যাত্রাবাড়ীতে ‘পরকীয়ার’ জেরে স্ত্রী-সন্তানকে হত্যা

31 August, 2021 10:31:55

রাজধানীর যাত্রাবাড়ীতে হাতুড়ি ও বালিশচাপা দিয়ে স্ত্রী এবং দেড় বছর বয়সী শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

সোমবার দিবাগত রাত ১১টার দিকে মীরহাজীরবাগের রাসেল মিয়ার বাড়ির দ্বিতীয় তলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতরা হলেন ২৭ বছর বয়সী রোমা আক্তার এবং তার দেড় বছর বয়সী শিশু সন্তান রিশাদ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই লাশ দুটি উদ্ধার করা হয়েছে। পরকীয়ার জের ধরে ওই নারীর স্বামী আব্দুল অহিদ হাতুড়ি ও বালিশচাপা দিয়ে দুইজনকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে হাতুড়ি ও বালিশ জব্দ করা হয়েছে।

ঘটনার পর থেকে আব্দুল অহিদ পলাতক। তাকে ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানান ওসি মাজহারুল।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore