For Advertisement
জাতীয় চিড়িয়াখানা খুলছে কাল
মিরপুরের জাতীয় চিড়িয়াখানা খুলে দেওয়া হচ্ছে আগামীকাল (শুক্রবার)। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের তা জন্য উন্মুক্ত থাকবে। স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের প্রবেশ ও পরিদর্শন করতে হবে।
জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আবদুল লতিফ বৃহস্পতিবার সন্ধ্যায় যুগান্তরকে জানান, শুক্রবার থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে জাতীয় চিড়িয়াখানা। রোববার ব্যতীত সপ্তাহের বাকি দিনগুলোতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকবে। তবে মুজিবশতবর্ষ উপলক্ষে প্রতিমাসের প্রথম রোববার চিড়িয়াখানা খোলা থাকবে।
পরিচালক জানান, দর্শনার্থীদের প্রবেশের গেটে তিন ফুট দূরত্বে একটি লাল বৃত্তের মধ্যে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হবে। সবাইকে মাস্ক পরে প্রবেশ করে ভেতরে সামাজিক দূরত্ব বজায় রেখে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ঘোরাফেরা করতে হবে। চিড়িয়াখানার বিভিন্ন স্থানে দর্শনার্থীদের জন্য ১২টি স্থানে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও পানির ব্যবস্থা করা হয়েছে। ভেতরে দর্শনার্থীদের জন্য একমুখী রাস্তা তৈরি করা হয়েছে। বিধিনিষেধ মানতে সার্বক্ষণিক মাইকিং করে সতর্ক করা হবে। ডিজিটাল ডিসপ্লেতে স্বাস্থ্যবিধির বিষয়ে সতর্ক করা হবে। প্রাণীদের সামনে আরও নিরাপত্তা বাড়ানো হবে। চলতি বছর করোনাভাইরাসের প্রকোপ বাড়লে গত ২ এপ্রিল থেকে বন্ধ হয়ে যায় জাতীয় চিড়িয়াখানা।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore