Friday 20 November, 2026
For Advertisement
বনানীতে বহুতল ভবনে আগুন
21 August, 2021 10:33:25
রাজধানীর বনানীতে একটি ছয় তলা ভবনের তিন তলায় আগুন লেগেছে। ভবনটিতে বেসরকারি আনন্দ টিভির অফিস রয়েছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
শনিবার সকাল সোয়া ৯টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার রোজিনা খানম জানান, আগুন লাগার খবর পেয়ে তাদের আটটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়। পরবর্তী সময়ে আরও দুটি ইউনিট যোগ দিয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore