Friday 20 November, 2026

For Advertisement

ঢাকায় অস্ত্রসহ মাদক চোরাকারবারি আটক

12 August, 2021 6:04:01

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবসহ মো. ইউসুফ ভান্ডারি নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-২। এ সময়ে তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও ১৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-২ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চন্দ্রিমা উদ্যান এলাকায় অস্ত্রধারী এক মাদক চোরাকারবারি মাদক বিক্রির জন্য অবস্থান করছে এমন খবরে বুধবার বেলা সাড়ে তিনটার দিকে র‌্যাব সেখানে অভিযান চালায়। অভিযানে একটি ওয়ান শুটার গান ও ১৪১ পিস ইয়াবাসহ মো. ইউসুফ ভান্ডারি নামে এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়।

র‌্যাবের দাবি, আটক ইউসুফ ভান্ডারি মোহাম্মদপুরের গাঙচিল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড লম্বু মোশারফের ঘনিষ্ঠ সহযোগী। তাকে জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে তিনি এবং তার সহযোগীরা ভূমি দখল ও ব্যবসায়ীদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়সহ মাদক ব্যবসা, চুরি, ডাকাতিসহ নানা রকম অপকর্মে কাজে লিপ্ত ছিল এবং এই সকল অপরাধে তার বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় মোট ১৪টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore