Friday 20 November, 2026

For Advertisement

শ্রীপুরে ১২ বসতঘর পুড়ে ছাই

12 August, 2021 12:50:40

অবৈধ গ্যাসের লাইন থেকে লাগা আগুনে গাজীপুরের শ্রীপুরে বসতবাড়ির ১২টি ঘর ও মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ভিয়েলাটেক্স স্পিনিং মিলের সামনে আবুল কাশেমের বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে জানা গেছে, অবৈধ গ্যাসলাইন সংযোগ থেকেই আগুনের সূত্রপাত ঘটে।

বাড়ির মালিক আবুল কাশেম জানান, তিনি ১২টির মতো আধাপাকা টিনশেড ঘর তৈরি করে স্থানীয় কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দিয়েছেন। বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে হাঁটতে বের হওয়ার কিছু সময় পর তিনি আগুন লাগার খবর পান। মুহূর্তেই আগুন বাড়ির ১২টি কক্ষেই ছড়িয়ে পড়ে। পরে তিনি শ্রীপুর ফায়ার সার্ভিসে খবর দেন। তাৎক্ষণিক আগুন লাগান কারণ জানাতে পারেননি তিনি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক আগুনে পুড়ে যাওয়া বাড়ির এক ভাড়াটিয়া জানান, আগুনে পুড়ে যাওয়া বাড়িটিসহ আশপাশের সব বাড়িতেই অবৈধ গ্যাস সংযোগ ছিল। ভোরে অবৈধ গ্যাস সংযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুন লাগার পরপরই আশপাশের বাড়িগুলো থেকে অবৈধ গ্যাস সংযোগ খুলে নিচ্ছেন বাড়ির মালিকরা।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখারুল ইসলাম রায়হান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেননি তিনি।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore