Friday 20 November, 2026

For Advertisement

হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগী গ্রেপ্তার

3 August, 2021 12:27:41

সম্প্রতি রাজধানীর গুলশানের বাসা থেকে বিপুল পরিমাণ মদ, ক্যাসিনো সামগ্রীসহ গ্রেপ্তার হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা হেলেনা জাহাঙ্গীরের কথিত জয়যাত্রা টেলিভিশনে সংবাদ প্রচারের নামে চাঁদাবাজিসহ হেলেনার বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে হেলেনার দুই সহযোগীকে গ্রেপ্তারের বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান হোসেন।

তিনি বলেন, ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিবর্গের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হেলেনা জাহাঙ্গীরের অন্যতম সহযোগী হাজেরা খাতুন ও সানাউল্ল্যাহকে রাজধানীর গাবতলী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত র‌্যাবের মিডিয়া সেন্টারে দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore