For Advertisement
আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার
রাজধানীর ফকিরাপুলের একটি আবাসিক হোটেল থেকে রাকিব হোসেন (১৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম জানান, নিউ মিতালী আবাসিক হোটেলের চতুর্থ তলার ৪০৪ নম্বর রুমের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। রুমের ভেতর ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিল রাকিব।
হোটেলের রেজিস্টার ও স্টাফরা জানান, ২৬ জুলাই দুপুর দুইটার দিকে হোটেলে ওঠে রাকিব। বুধবার সকাল ৯টার পর থেকে তিনি হোটেলের বাইরে বের হননি। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে হোটেল বয় তার রুমে নক করে। কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেয়।
রাকিবের বাবা মো. হিমু মিয়া জানান, ২০/২৫ দিন আগে রাকিব গ্রামের বাড়ি পিরোজপুরে যায়। ঈদের দুইদিন পর গ্রাম থেকে ঢাকায় আসে। তবে ঢাকার কোথায় ছিল তা তারা জানতেন না।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore